সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
রবিবার (১৪ জুন) সকালে এ তথ্য জানান তিনি।
তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।
জানা গেছে, শুক্রবার থেকে ধর্ম প্রতিমন্ত্রীর হালকা কাশি ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০ টার দিকে সিএমএইচ এ যাওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে যান তিনি। সিএমএমএইচ হাসপাতালে নিয়ে সাথে সাথে তাকে লাইভ সাপোর্টে নেয়া হয়। রাতে পৌনে ১২টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
