বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে
১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার প্রথম ডোজের টিকা নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকর ও নার্সরা।
২২ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রথম করোনার টিকা আসে বাংলাদেশে। এরপর ২৭ জানুয়ারি টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা ডি কস্তা। প্রধানমন্ত্রী প্রথম ডোজের টিকা নেন ৪ মার্চ। অবশ্য এর আগেই ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর পরিবারের প্রথম সদস্য হিসেবে টিকা নেন শেখ রেহানা।
