করোনাঃ লক্ষণ দেখা দিলে প্রথমেই যা করবেন

বর্তমান বিশ্বে সবচেয়ে আ’লোচিত বিষয় হচ্ছে করোনাভাইরাস।

দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারা’বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৮ হাজার মানুষের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে একজনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রান্ত হয়েছে ১৪ জন।

এবার আসুন যেনে নিই, এই ভাইরাসের লক্ষন দেখা দিলে করনীয়…

লক্ষণ দেখা দিলে কী’ করতে হবে?

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মক’র্তা মি. আলমগীর বলেন, ‘আপনার যদি লক্ষণ দেখা দেয় এবং গত ১৪ দিনে আপনার বিদেশ ভ্রমণের কোন ইতিহাস না থাকে, দয়া করে আপনি বাড়িতে থাকুন, ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা করুন, নিকটস্থ ডাক্তারের কাছে যান।’

লক্ষণ তো একই,সাধারণ জ্বর সর্দি কাশির সাথে করোনাভাইরাসের লক্ষণের মধ্যে তেমন একটা তফাৎ নেই। সেকারণে কারো এরকম লক্ষণ দেখা দিলে তিনি কী’ করবেন? আলমগীর বলেন, বিদেশ থেকে আসা বাংলাদেশিদের পরিবার ছাড়া এখনও পর্যন্ত কমিউনিটিতে কোন সং’ক্রমণ হয়নি।

‘আমাদের ওপর বিশ্বা’স রাখু’ন। সেরকম কিছু হলে আম’রা ঘোষণা করে দেব। তখন কিন্তু বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা তৈরি হয়ে যাবে। তখন কেউ টেস্ট করাতে চাইলেই করাতে পারবেন।’

শ্বা’সক’ষ্ট হলে
‘যদি কোন রকমের শ্বা’সক’ষ্ট থাকে এবং আপনি ঢাকায় থাকেন তাহলে আপনি কুয়েত মৈত্রী হা*সপা*তালে চলে যাবেন। তারা আপনাকে সেখানে ভর্তি করে আমাদেরকে খবর দেবে। এবং আম’রা গিয়ে নমুনা নিয়ে আসবো। আপনার এখানে সেখানে হা*সপা*তালে দৌড়াদৌড়ি করার একদমই প্রয়োজন নেই।’

কোথায় যোগাযোগ করবেন
ই-মেইলের মাধ্যমেও আইইডিসিআরের সাথে যোগাযোগ করতে পারেন। ইমেইলের ঠিকানা: iedcrcovid19@gmail.com

এর পাশাপাশি একটি ফেসবুক পাতাও খোলা হয়েছে। সেখানে বার্তা দেওয়া হলেও আইইডিসিআরের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। তিনি জানান, হট-লাইনে বুধবার(১৮ মা’র্চ) ৪ হাজার ৮০০ এর বেশি কল এসেছে। ফলে হট-লাইনে সবকিছু সামাল দেয়া সম্ভব হচ্ছে না।