ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগকে (সিপিএল) বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্লেয়ার এডাম জাম্পা। তার পরিবর্তে নিউজিল্যান্ডের ইস শোধিকে ভিড়িয়েছে জ্যামাইকা তালওয়াশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত কর জ্যামাইকা তালওয়াশ।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অডম জাম্পার।এরপর থেকে চষে ভেড়াচ্ছন এবং খেলছেন বিশ্বের বড় ঘরোয়া লিগগুলো। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে তার খেলা হয়েছে রাজস্থান রয়্যালস, নর্দান ডিস্ট্রিক ও এডিলেট স্ট্রাইকর্সে।
প্রসঙ্গত, সিপিএলে পয়েন্ট টেবিলে তৃতীয়তে থেকে ইতোমধ্যে প্রথম পর্ব উৎরাতে সক্ষম হয়েছে জ্যামাইকা।-ক্রিকবাজ
