ওয়ার্কার্স পার্টির পক্ষে ভোট চাইতে গিয়ে আ’লীগ নেতা লাঞ্ছিত!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ওয়ার্কার্স পাটির পক্ষে ভোট চাইতে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।

সোমবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলার পাটকেলঘাটা আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নেতাকর্মীদের অভিযোগ, বিগত ৫ বছরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধির ইশারায়।

আওয়ামী লীগকে খণ্ড খণ্ড করে দলীয় বিভেদ সৃষ্টি করেছেন ওই জনপ্রতিনিধি। তার নির্যাতন থেকে রক্ষা পাননি তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারও। সেই ঘোষ সনৎ কুমার ওই জনপ্রতিনিধির পক্ষে ভোট চাইতে গিয়ে তোপের মুখে পড়েন। এ

সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা টানা হেছড়া করেন। শত শত নেতাকর্মীর তোপের মুখ থেকে উদ্ধার করে কিছু কর্মী তাকে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের অফিসে নিয়ে বসান ।কিন্তু সেখানেও তাকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘোষ সনৎ কুমার বলেন, ঘটনা তেমন কিছু নয়। সোমবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ফিরে পাটকেলঘাটা আওয়ামী লীগ অফিসের সামনে পৌছুলে দলের নেতাকর্মীরা ঘিরে ধরে।

এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্পষ্ট যে, নৌকা প্রতীক পেয়েছেন ওয়ার্কর্স পার্টির এড. মুস্তফা লুৎফুল্লাহ। আওয়ামী লীগের একাংশ বিষয়টি মেনে নিতে পারছেন না। কিন্তু দেশ ও জাতির স্বার্থে নৌকার পক্ষে কাজ করতে হবে। এটা ভেবেই আমি আওয়ামী লীগ অফিসে গিয়েছিলাম। আর সেখানে যাওয়া মাত্রই নেতাকর্মীরা ঘিরে ধরে।-পিবিডি