ওয়ানডেতে ইমামের অন্যরকম রেকর্ড, যা আর কারো নেই

বিশেষে করে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকে স্বপ্নের সময় অতিক্রম করছেন পাকিস্তানি ক্রিকেটাররা। একের পর এক রেকর্ড ভাঙছেন, পাশাপাশি নতুন নতুন রেকর্ড গড়ছেন। মাত্র ১০ ম্যাচ খেলে অন্যরকম এক রেকর্ড গড়লেন ইনজামাম-উল হকের ভাইপো ইমাম-উল হক।

২৮ অক্টোবর, ২০১৭ আবুধাবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ বছর বয়সে অভিষিক্ত হন ইমাম-উল হক। আর ওপেনিংয়ে ব্যাট হাতে নেমে চমক দেখান ইমাম। সেঞ্চুরি করে নিজের জাত চিনালেন। নির্বাচকদের আস্থার প্রতিদানটাও ভালোভাবেই দিলেন। পাশাপাশি ক্রিকেট বিশ্বকে আভাস দিয়েছেন তিনি ভালো কিছু করার ক্ষমতা রাখেন। সে থেকেই ইমামের পথ চলা। আর পেছনে তাকাতে হয়নি এই ডানহাতি ওপেনারকে।

সবে মাত্র শুরু করলেও মাঠে দারুণ পারফরম্যান্স করছেন ২২ বছরের ছেলেটি। ইমামের ঝুলিতে ফিফটি নেই, আছে শতক! অবাক হলেন? হওয়ারি কথা। ক্যারিয়ারে ৪টি সেঞ্চুরিই করেছেন, আলাদাভাবে নেই কোনো ফিফটি। আর তাতে ক্রিকেটের রেকর্ড বইতে গল্প লিখেছেন। ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম ১০ ম্যাচে ৪ সেঞ্চুরি তুলে নেওয়ার রেকর্ড এখন ইমামের।

উল্লেখ্য, রোববার (২২) জুলাই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের দিন শেষ সেহ্চুরিটি করে এমন রেকর্ড গড়লেন ইমাম-উল হক।