১৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২য় ওভারেই মাত্র ৫ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় মাশরাফির রংপুর। কিন্তু এরপরের গল্পটা আর ঢাকার বোলারদের হতে দেয়নি প্রোটিয়া তারকা ও ইংলিশ তারকার অন্যবাদ জুটি।
১৮৪ রানের জুটি গড়ে ১০ বল হাতে থাকতেই দলকে জয়ের বন্দরে পৌছে দেন অ্যালেক্স হেলস ও ডি ভিলিয়ার্স জুটি। সর্বোচ্চ ১০০ রান করে অপরাজিত থেকে যান ডি ভিলিয়ার্স।
রংপুর রাইডার্স শিবিরে হেলসের সঙ্গ বেশ উপভোগ করছেন এ বি ডি। মাঠের বাহিরে ভিতরে হেলসের সঙ্গে বেশ সময় পার করেন মি. ৩৬০ ডিগ্রি।
এ কারণে দুজনের বোঝাপোড়াও মাঠে বেশ ভালো। ম্যাচ শেষে হেলস প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি ওকে (হেলস) খুব ভালো ভাবেই জানি। আমি আর হেলস মাঠের বাহিরে প্রায়ই একসঙ্গে টেনিস খেলি। মাঠের ভিতরে বা বাহিরে সকল ক্ষেত্রেই আমাদের বোঝাপোড়া বেশ ভালো।’
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
