মোসাদ্দকের জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেকটা হুট করেই। রিয়াদের শোল্ডারের ইনজুরির কারণ হিসেবে বিকল্পের জন্য রাখা হয় মোসাদ্দেককে। তবে এবার তো মোসাদ্দেক ত্রিদেশী সিরিজের ফাইনাল ম্যাচে এটা ভুল প্রমাণিত করলেন।
ওই ম্যাচের পর টিম ম্যানেজমেন্টর ভাবনায় বদল যদি নাও আসে, অন্তত তাদেরকে নাড়া দিতে পেরেছেন মোসাদ্দেক। বিস্ফোরক হিসেবে তার পরিচিতি না থাকলেও জানান দিতে পেরেছেন যে কাজটা প্রয়োজনে পারবেন তিনি। আর বোলিংয়ে তো তিনি সাব্বিরের চেয়ে অনেকটা এগিয়েই।
সব মিলিয়ে পজিশনের বিবেচনায় এখনও হয়তো এগিয়ে আছেন সাব্বিরই, তবে মোসাদ্দেকও বিবেচনায় থাকছেন প্রবলভাবে। লড়াইটাও তাই জমে উঠেছে বেশ।
সেই লড়াইয়ের আঁচ স্পর্শ করছে এই দুজনকেও। এমনিতে মাঠের বাইরে দুজনের সম্পর্ক দারুণ। জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও বাস্তব। পাশাপাশি দাঁড়িয়েই দুজনকে কথা বলতে হলো এই লড়াই নিয়ে।

উত্তাপটা টের পাচ্ছেন সাব্বির। বুঝতে পারছেন লড়াইটা কঠিন। নিজের জায়গা ধরে রাখতেও তিনি প্রত্যয়ী।
তিনি বলেন ,’ “সবসময় কঠিন পরিস্থিতিতেই আমি খেলেছি। চ্যালেঞ্জ নিয়েই খেলেছি। এবারও কাজটা সহজ হবে না আমার। তবে চেষ্টা করব নিজের যেটা করার আছে, শতভাগ দেওয়ার চেষ্টা করব ও সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।”
সাব্বিরের যতটা হারানোর ভয়, মোসাদ্দেকের ততটাই সুযোগ প্রাপ্তির। হারানোর আছে তার সামান্যই। তিনি তাই কেবল মন দিতে চান নিজের কাজটাতেই।
তিনি আরো বলেন ,“সেভাবে চিন্তা করছি না (সাব্বিরের সঙ্গে জায়গার লড়াই)। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাই না যে কেউ খারাপ করুক আর আমি আসি। সবার আগে বাংলাদেশ দল। সবাই ভালো করুক, দল ভালো করুক। আমার সুযোগ আসবে আমি ভালো করার চেষ্টা করব।”
