ওরা এমন সিদ্ধান্ত কেন নিলো বুঝলাম না- সাকিব

বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আজ আফগানদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। এই ম্যাচে আফগানদেরকে ৬২ রানে হারায় তারা। এই ম্যাচে বল হাতে একাই ৫ উইকেট নেন সাকিব।

আর এই ম্যাচশেষে সাকিব জানান নিজের পরিকল্পনার কথা। এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘এটি কিছুটা অবাক করা ব্যাপার ছিল আমাদের পক্ষ থেকে কারণ আমরা একটি ব্যবহৃত উইকেটে খেলেছি। তাই আমরা ভেবেছিলাম যে যারাই টসে জিতবে তারা ব্যাট নিবে।

এটা আমাদের গেম প্ল্যান ছিল। কখনো কখনো মানুষ রান তাড়া করতে পছন্দ করে। আবার কখনো মানুষ প্রথমে ব্যাট করতে চায়। আমি আসলে জানি না এই ব্যাপারে তাদের চিন্তা কি ছিল।’

Share