গত জানুয়ারীতেই অস্ট্রেলিয়া সফর করেছে টিম ইন্ডিয়া। সেই সফরে গিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে জিতেছে তারা। শুধু টি-২০ সিরিজের ড্র করেছে তারা।
আর এই জয় আর বিশ্বকাপ জেতা একি মনে করেন কোহলি। এই ব্যাপারে তিনি বলেন ,’ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় বিশ্বকাপ জেতার মতই। বিশ্বকাপ একটি বৈশ্বিক টুর্নামেন্ট, এটার ভাব গাম্ভীর্যই আলাদা। এটা বিশ্ব ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ আয়োজন। তবে টেস্টের সাথে তুলনা করতে গেলে অস্ট্রেলিয়ায় টেস্ট জেতা এটার সমপর্যায়ের। তাই আমি এই জয়কেই এগিয়ে রাখবো।’
উল্লেখ্য যে, ‘ ২-১ ব্যবধানে টেস্ট ও ওয়ানডে জিতেছে ভারত। অন্যদিকে ১-১ ব্যবধানে টি-টোয়েন্টি ড্র করেছে ভারত। এমন সিরিজ জয়ের পর দারুণ রেকর্ড গড়ে ভারত। এশিয়ার প্রথম কোন দল হিসেবে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জিতে ভারত। আর এই সিরিজ জয়কে বিশ্বকাপ জয়ের মতই দেখছেন কোহলি।
