ঐচ্ছিক অনুশীলনে সাকিবের উপস্হিতিতে চমকে গেলো সবাই!

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের ‘ধরাবাধা’ অনুশীলন রাখেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

তারপরও ট্রেন্ট ব্রিজ কাউন্টি গ্রাউন্ডে চলল পুরোদমে প্রস্তুতি।

তামিম ইকবাল ছাড়া হাজির সব টাইগার। আর ঐচ্ছিক অনুশীলনে সাকিব আল হাসানকে দেখে অবাক হয়েছেন সকলেই! কারও কারও তো বিশ্বাসই হচ্ছিল না সাকিব মাঠে এসেছেন!

মাঠে থেকে যারা বাংলাদেশের ক্রিকেট নিয়মিত অনুসরণ করেন, তাদের কাছে ধাক্কা লাগার মতোই ব্যাপার। ঐচ্ছিক অনুশীলনেও সাকিবের সরব উপস্থিতি-এমনটা দেখা যায় যে কালেভদ্রে!

বিশ্বকাপে যেমন ব্যাটিং-বোলিং করছেন তাতে নির্ভার হয়ে দিনটি বিশ্রামেই কাটাতে পারতেন সাকিব। দিতে পারতেন পরিবারকে সঙ্গ। বিশ্বসেরা অলরাউন্ডারের মাঠের সঙ্গে এই সখ্যতা আর মনোভাব বলে দেয় পুরো দলের মনের ভাষাই, অস্ট্রেলিয়াকে হারাতে কতটা মরিয়া বাংলাদেশ।