এ ঘটনায় মামুনুল হকের জনপ্রিয়তা আরও বাড়বে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হককে এক নারীসহ আটক করে পুলিশে খবর দিয়েছে স্থানীয়রা। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।

নতুন খবর হচ্ছে, নারায়ণগঞ্জে এক রিসোর্টে নারীসহ মাওলানা মামুনুল হকের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাতে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মুখপাত্র ও সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।শনিবার (৩ এপ্রিল) রাতে এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:>মামুনুল হকের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন তার ভাগ্নে! হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হককে এক নারীসহ আটক করে পুলিশে খবর দিয়েছে স্থানীয়রা। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।

নতুন খবর হচ্ছে, হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তার ভাগ্নে মাওলানা এহসানুল হক।শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মামুনুল হকের বিয়ে নিয়ে রাজধানীর জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক বলেন, ‘শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিবারের সদস্যরা আজ নির্বাক, স্তম্ভিত ও বাকরুদ্ধ।

আমরা মজলুম ইয়া আল্লাহ। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেও দুশমনদের হাতে এভাবে হেনস্তা হতে হবে? ইয়া আল্লাহ, তুমি আমাদের পরিবারের ওপর রহম করো। আমার সম্মানিত মামাকে হেফাজত করো। একজন আলিমের পাঞ্জাবি ছিঁড়ে আমাদের কলিজা ছিঁড়ে দিলো ওরা। যারা এমন হয়রানি করলো তাদের বিচার চাই। তুমি সব দেখছো আল্লাহ।