এ কি করলেন তামিম!

এবারের বিশ্বকাপে ভারতের সবচেয়ে দামি ব্যাটসম্যান বলা চলে রোহিত শর্মাকে। ইতিমধ্যেই ৬ ইনিংসে ৩ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।

ক্রিকেট বিশ্লেষকরাও মানেন রোহিতের ব্যাট হাসলেই ৩০০ এর বেশি সংগ্রহ করতে পারে ভারত। নয়তো খুব কঠিন হয়ে যায়।

আর সেই রোহিত শর্মার সহজ ক্যাচই হাত থেকে ফেলে দিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল!

বাংলাদেশের ইনিংসের ৫ম ওভারে মোস্তাফিজের বল পুল শট খেলতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে তামিমের হাতে ক্যাচ তুলে দেন রোহিত! কিন্তু বিধিবাম! সহজ ক্যাচটি হাত থেকে ছেড়ে দেন তামিম।

১০ রান নিয়ে ব্যাট করতে থাকা রোহিত আজ এই ক্যাচের মাসুল তুলে নিলে ভয়ংকর বিপদে পড়বে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল্, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ত, এমএস ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইউজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।