এশিয়া কাপ খেলতে পারেবন না ভারতের অধিনায়ক

আসন্ন অনুর্ধ্ব-১৯ এশিয়াকাপকে সামনে রেখে এক মাস আগেই ১৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত। আর ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি দলের অধিনায়ক আরিয়ান জুয়ালের। তার পরিবর্তে দোলটিকে নেতৃত্ব দিবেন মহারাষ্ট্রের ক্রিকেটার পবন শাহ।

আইনি প্রক্রিয়ায় খেলতে পারবেন না আরিয়ান জুয়াল। কারণ ২০১৬ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের চালু করা নিয়মের কারণে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি আরিয়ানের। নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার একবার যুব বিশ্বকাপে অংশ নিলে দ্বিতীয় বার সে অংশ নিতে পারবেনা।

সাথে আরো একটি আইন করা হয়। কোন ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুই মৌসুমের বেশি খেলতে পারবেনা। এই নিয়মের কারণেই এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি আরিয়ানকে।

এর আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজেও দলকে নেতৃত্ব দিয়েছেন আরিয়ান। তবে নতুন অধিনায়কে পবনের হাত ধরেই যুব বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া।

এশিয়া কাপে ভারতের স্কোয়াডঃ
পবন শাহ (অধিনায়ক), দেবদত্ত পডিক্কল, যশাবী জেয়ওয়াল, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), যশ রথোর, আউশ বদোনি, নেহাল ওয়াদেরা, পাব সিমরান সিং (উইকেট রক্ষক), সিদ্ধার্থ দেসাই, হার্শ তেয়াগি, অজয় দেব, ইতিন মংভানি , মোহিত জংরা, সমীর চৌধুরী, রাজেশ মোহান্তি।