এশিয়া কাপ: আজ মাঠে নামছে বাংলাদেশ বনাম আফগানিস্তান, দেখেনিন যেভাবে দেখতে পাবেন

এশিয়া কাপের মিশনে আজ (৩০ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিপক্ষ টি-টোয়েন্টির বিচারে বাংলাদেশের চেয়েও শক্তিশালী আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের পরিসংখ্যানে বাংলাদেশের চেয়েও এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে দলটির জয় ৫ ম্যাচ। এশিয়া কাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচেও শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা।

শক্তির বিচারে এগিয়ে থাকলেও আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শুভ সূচনা করতে চায় টাইগার শিবির। নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্রত্যয়ে সাকিবের নেতৃত্বে আফগান বধ করে বাংলাদেশ কি পারবে টি-টোয়েন্টিতে নতুন সূচনা করতে?

এই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি, নাগরিক টিভি এবং বিটিভিতে। এ ছাড়াও ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানেও দেখা যাবে ম্যাচটি।