দরজায় কড়া নাড়ছে বড়দের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এই উম্মদনা শেষ হতে না হতেই ফের লড়াই এশিয়া কাপের! অবাক হয়েছেন নিশ্চয়। কারণ বড়দের শেষে হলেই আবার ছোটদের এশিয়া কাপ শুরু। অনুর্ধ্ব-১৯ দলের এই আসরটির এবারের আয়োজক বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এবার আসন্ন আসরটিকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।
এবারের যুব এশিয়া কাপের আসরে অংশ নেবে আটটি দল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কক্সবাজারের মোট চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠ।
এশিয়া কাপে ভারতের স্কোয়াডঃ
পবন শাহ (অধিনায়ক), দেবদত্ত পডিক্কল, যশাবী জেয়ওয়াল, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), যশ রথোর, আউশ বদোনি, নেহাল ওয়াদেরা, পাব সিমরান সিং (উইকেট রক্ষক), সিদ্ধার্থ দেসাই, হার্শ তেয়াগি, অজয় দেব, ইতিন মংভানি , মোহিত জংরা, সমীর চৌধুরী, রাজেশ মোহান্তি।
