এশিয়া কাপের আগেই ফেল পাক অলরাউন্ডার

১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। সে লক্ষ্যে ইতোমধ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যাতে জায়গা পেয়েছেন সিনিয়রদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ। এককথায় বেশ ব্যালেন্সড দল নিয়ে দুবাইয়ে পা রাখবে পাকিস্তান। তবে তার আগে নিজেদের প্রস্তুত করতে রাত-দিন ঘাম ঝরাচ্ছেন খেলোয়ড়েরা।

নিয়ম অনুযায়ী এশিয়া কাপের আগে দলের খেলোয়াড়দের নিয়ে ‘বিপ টেস্টের’ আয়োজন করে পাকিস্তান। মূলত ব্যাট-বল বা প্যাড নিয়ে ক্রিকেটারদের দম বিচার করাই বিপ টেস্টের কাজ। আর তাতে ফেল করেন দলটির তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

প্রাথম দিনে বিপ টেস্টে ফেল করলেও আরেকবার সুযোগ পাবেন ২৯ বছর বয়সী ইমাদ। সদ্য সিপিএল খেলে ফিরেছেন তিনি। তাই প্রথমদিনে ব্যর্থ হলেও তাকে নিয়ে চিন্তা করার কিছুই নাই।

প্রসঙ্গত, প্রস্তুতি ক্যাম্পে থাকা ১৮ ক্রিকেটার অংশ নেন বিপ টেস্টে। যাতে ইমাদ ছাড়া বাদবাকি সবাই সফলতার মুখ দেখে।