‘এর থেকে গর্বের কিছু হয় না’

৫০ ওভার কিংবা ২০ ওভারের সংস্করণে ভারতকে বিশ্বকাপের মঞ্চে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। এর আগে ১২বারের মুখোমুখিতে প্রতিবারই ফিরতে হয়েছে হার নিয়ে। আজ সে ইতিহাস বদলাতে পারল পাকিস্তান।

কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানকে দুই ওপেনার স্মরণীয় জয় এনে দিলেও ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। ভারতের দুই ওপেনার ছাড়াও বিরাট কোহলীকে ফিরিয়েছিলেন শাহিন

ম্যাচের পর শাহিন শাহ আফ্রিদি বলেন, এই প্রথমবার আমরা ভারতকে বিশ্বকাপে হারালাম। এর থেকে গর্বের কিছু হয় না। আমরা জানতাম যে শুরুর দিকে উইকেট পেলে খুব ভালো হবে। সেটাই হয়েছে। যতটা বেশি সম্ভব এই উইকেট থেকে সুইং পেতে চেয়েছিলাম। এই পিচে পরপর উইকেট তোলা অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু আমি সেটাই করতে চেয়েছি। নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছি আজ।

শাহিন শাহ আফ্রিদি আরও বলেন, আমার মতে, নতুন বলে আজ খেলা কঠিন ছিল। তাই বাবর এবং রিজওয়ানের ধন্যবাদ প্রাপ্য। এই বিশ্বকাপে সব দেশই কঠিন। আশা করব বাকি প্রতিযোগিতাতেও এই ছন্দ ধরে রাখতে পারব আমরা। ফাইনালে ওঠাই আমাদের প্রধান লক্ষ্য।