এবার আরব বিশ্বের দেশ লেবাননকে কাঁ’পিয়ে দেওয়ার হু’মকি দিয়েছেন ইহুদিবাদী দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যু’দ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হু’মকি দেন বলে। খবর দ্যা টাইমস অব ইসরাইল।
হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, লেবানন থেকে যদি কোনো হা’ম’লা চালানো হয় তাহলে ওই দেশে কাঁ’পন ধরিয়ে দেওয়া হবে। লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হা’ম’লা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গা’জার তালিকার চেয়েও বড়।
গাজা যু’দ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরাইল লেবাননের বিরুদ্ধে এ হু’মকি দিল। যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।
গত মঙ্গলবার হিজবুল্লাহ মহাসচিব বলেন, সাম্প্রতিক গাজা যু’দ্ধে যা ঘটেছে তা ছিল ইসরাইলি শত্রুদের বিরু’দ্ধে যু’দ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী।
তিনি বলেন, এ যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরাইলকে এই শিক্ষা নিতে হবে যে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরু’দ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।
