এবার বিশাল পরির্বতন ও বড় চমক নিয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ ঘোষণা!

বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচে আজ দুপুরে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এটিকে ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশ দলকে। লেভেল ওয়ান ইনজুরিতে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই আজকের ম্যাচের একাদশ এ নাও দেখা যেতে পারে সাকিবকে।

তবে আজকের ম্যাচে জয় বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেমি ফাইনালে উঠতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করতেই হবে বাংলাদেশকে। তবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। বৃষ্টির কথা মাথায় রেখেই আজ একাদশে আসছে একাধিক পরিবর্তন। ফাস্ট বোলার রুবেল হোসেন একাদশে একপ্রকার নিশ্চিত।

তবে টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এর পরিবর্তে দেখা যেতে পারে লিটন দাস অথবা সাব্বির রহমানকে। তবে সর্বশেষ তথ্যমতে লিটনের থেকে সাব্বিরকে এগিয়ে রাখছেন নির্বাচকরা। একাদশে সাকিব না থাকলে এই দুইজনকেই দেখা যাবে একাদশে।

আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান/লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা।