এবার বাড়িতে ঢুকে যুবককে হাত-পা বেঁধে ধর্ষণ করল নারী, অতঃপর!

ধর্ষণ যা দিনে দিনে সমাজে বেড়েই চলেছে আর তাতে রীতিমতো নষ্ট হচ্ছে সমাজ। বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষরাই মেয়েদের ধর্ষণ করে তবে এবার ঘটল ভিন্ন ঘটনা এবার এক নারী বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে এক যুবককে। যুক্তরাষ্ট্রের সিয়াটেল নামক একটি শহরে সম্প্রতি এক যুবককে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

২৬ বছর বয়সী ওই যুবকের জানান, পার্টি থেকে বাসায় ফিরে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে এক নারী তার বাসায় অনুমতি না নিয়েই প্রবেশ করেন। ঘুম ভাঙলে তিনি দেখেন, হাত-পা বেঁধে তার ওপর চড়াও হয়েছেন ওই নারী।

যুবক আরও জানান, তার তলপেটের নিচে তিনি ব্যথা অনুভব করছিলেন। তবুও কোনোভাবে হাতের বাঁধন খুলে নারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে থানায় পৌঁছে যান তিনি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর ওই নারীকে আটক করা হয়।

পুলিশের কাছে যুবকের অভিযোগ, তিনি ওই নারীকে চেনেন না, তবে তার প্রতিবেশীর পরিচিত। পরে ওই নারীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির অভিযোগ এনে মামলা করেন তিনি। একই সঙ্গে নিজের মেডিকেল টেস্টও করাতে চান।

এ ঘটনায় পুলিশ বলেন, ওই যুবকের অনুরোধরে পর তার মেডিকেল টেস্ট করানো হয়। পরে তার শরীর থেকে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। তবে ওই নারী কখন, কীভাবে যুবকের বাড়িতে ঢুকলেন-তা এখনও জানা যায়নি।