এবার জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা ধর্ষণের শিকার!

অভিনেতা-প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশন। এদিন পুলিশের কাছে জবানবন্দি দেন কঙ্গনা রানাউত।

অভিযুক্ত আদিত্যের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০ ধারায় মামলা হয়েছে। ২০১৭ সালে কঙ্গনা আদিত্যর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। সেই মামলার জলই গাড়িয়েছে এতদূর। শোনা যাচ্ছে, যে কোনো সময় গ্রে*** হতে পারেন এই অভিনেতা।

২০১৭ সালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও ধর্ষণের ঘটনাটি আসলে ঘটেছিল ১০ বছর আগে। সেক্ষেত্রে ধর্ষণ হয়েছিল কিনা তা প্রমাণ করাটা প্রায় অনিশ্চিত পুলিশের কাছে। আদিত্য প্রথম থেকেই এটাকে মিথ্যে ধর্ষণের মামলা বলে উড়িয়ে দিয়েছেন। সেই সময় কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাও করেন তিনি।

কেইআর/এসইসি