এবার ওজিলকে নিয়ে মুখ খুললো এজেন্ট

‘আমি যখন জিতি তখন জার্মানির, আর হারলে অনুপ্রবেশকারী।’ রোববার (২২ জুলাই) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার সময় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি এভাবেই রাগ-ক্ষোভ প্রকাশ করেন দেশটির তারকা ডিফেন্ডার মেসুত ওজিল। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে গিয়ে বলেছেন, এতকিছুর পরও জার্মানির জার্সি গায়ে মাঠে নামা সম্ভব নয়।

মেসুত ওজিলের বিদায়ের পর এক বিবৃতিতে বার্য়ান মিউনিখের প্রেসিডেন্ট উলি হোয়েন্স বলেছিলেন, ‘আর্সেনাল তারকার উচিত অবসরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের দলে যোগ দেয়া।’ তবে তার এই বক্তব্যকে ‘বোকামি’ বলে অভিহিত করেছেন ওজিলের এজেন্ট ড. এরকুট সোগুট।

এ বিষয়ে তিনি বলেছেন, ওজিলকে নিয়ে বক্তব্যে বার্য়ান প্রেসিডেন্ট তার মূল পয়েন্ট ব্রেক করেছেন। আসলে তিনি প্রকৃত ইস্যুটা (বর্ণবাদ এবং বৈষম্য) অন্যদিকে রূপান্তরিত করার চেষ্টা করেছেন।

২০১৮ বিশ্বকাপে জার্মানি প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও ম্যাচে প্রতিটি মিনিটে অনেক সুযোগ সৃষ্টি করেছিলেন ওজিল। বলতে হবে অনেক সতীর্থের চেয়ে তার পারফর্ম ছিলে চোখে পড়ার মতো। কিন্তু তারপরও একাই তাকে অপমান সহ্য করতে হয় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন তেকে। তাই এরকুটের অভিযোগ, বার্য়ান প্রেসিডেন্ট কখনোই ওজিলের পারফর্মটাকে ফোকাস করেননি।

এছাড়াও সবশেষে তিনি বলেছেন, ‘ওজিল যদি বাজে খেলোয়াড় হতো, তবে জোয়াছিম ল, মরিনহোরা তার ব্যাপারে ভালো খেলোয়াড়ের তকমা দিতেন না। এই দুই এলিট ম্যানেজার ইতোমধ্যে বলেছেন মেসুত বর্তমানে সেরা পজিশনে আছে।