করো’নাভাই’রাস ম’হামা’রির মধ্যে গিনিতে ইবো’লা ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়ে তিনজন মা’রা গেছে। জা’না গেছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে ইবো’লায় আ’ক্রা’ন্ত হয়েছে আরো চারজন।
এরই মধ্যে ইবোলা ম’হামা’রি ঘো’ষণা করেছে গিনি সরকার। গিনির স্বা’স্থ্য মন্ত্রণালয় জা’নিয়েছে, লাইবেরিয়া সীমান্তবর্তী এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর সাতজন মানুষ অসু’স্থ হয়ে যায়। ওই সাত জনেরই ডাইরিয়া, বমি ও র’ক্তক্ষরণ হয়েছে। চিকিৎ’সা কে’ন্দ্রে তাদের আ’লাদা করে রাখা হয়েছে।
গিনির স্বা’স্থ্য মন্ত্রণালয় আরো জা’নিয়েছে, প’রিস্থিতি বিবেচনা করে ই’বোলা ম’হামা’রি ঘো’ষণা করা হয়েছে। সে দেশের স্বা’স্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেন, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইবো’লা ম’হামা’রির পর মৃ’ত্যু’র ঘ’টনায় ক’র্মকর্তারা ‘সত্যিই উদ্বি’গ্ন’।
গিনির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইবো’লার টিকা পেতে বিশ্ব স্বা’স্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং আ’ন্তর্জাতিক অন্যান্য স্বা’স্থ্য সংস্থার স’ঙ্গে যোগাযোগ করা হবে।এদিকে ডাব্লিউএইচও’র আফ্রিকা অঞ্চলের প্রধান মাতশিদিসো মোয়েতি বলেছেন, নতুন করে গিনিতে ইবো’লার প্রাদু’র্ভাব ‘ভীষণ উ’দ্বিগ্ন’ হওয়ার ঘ’টনা।
