এ মাসেই ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ অ-১৯ দল। বাংলাদেশ ও ইংল্যান্ডের সাথে আরেক দল ভারত। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে সিরিজটি।
এই সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ভারত। ইংলিশদের ১৯ সদস্যের এ স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ল্যাঙ্কশায়ারের অধিনায়ক জর্জ বাল্ডারসন। স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই কদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। ভারতের অধিনায়কত্ব করবেন প্রায়ম জর্জ।
তবে এখনো দল ঘোষণা হয়নি বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই এ সফরের জন্য দল ঘোষণা করবে বিসিবি। নিজেদের প্রথম ম্যাচে ২২ জুলাই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের সময়সূচিঃ
২১ জুলাইঃ ইংল্যান্ড বনাম ভারত
২২ জুলাইঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওরচেস্টারশায়ার।
২৪ জুলাইঃ ভারত বনাম বাংলাদেশ, চেল্টেনহাম,।
২৬ জুলাইঃ ইংল্যান্ড বনাম ভারত
২৭ জুলাইঃ বাংলাদেশ বনাম ভারতঃ চেল্টেনহাম।
২৮ জুলাইঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ
৩০ জুলাইঃ ভারত বনাম বাংলাদেশ, বিল্লি রাচি।
১ আগস্টঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ,বিল্লি রাচি।
৩ আগস্টঃ ইংল্যান্ড বনাম ভারত
৫ আগস্টঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ,বেকেনহাম।
৭ আগস্টঃ বাংলাদেশ বনাম ভারত। বেকেলহাম।
৯ আগস্টঃ ইংল্যান্ড বনাম ভারত
১১ আগস্টঃ ফাইনাল
