এতদিনপর জানা গেলো আসল খবর ডিভোর্সের পরও শাকিব–অপুর যোগাযোগ হয়?

শাকিব খান ও অপু বিশ্বাস বাস্তবের স্বামী-স্ত্রী। যদিও সে সম্পর্ক এখন হয়ে গেছে সাবেক। তবুও চাইলেই কি আর সবকিছু ভুলে থাকা যায়? তারউপরে তাদের সংসারে আছে ফুটফুটে এক পুত্র সন্তান আব্রাহাম খান জয়। আর এ কারণেই এতদিন পর আবার সামনে এসেছে একটি প্রশ্ন- শাকিব-অপুর কি যোগাযোগ হয়?

এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। তবে যে তথ্য সামনে এসেছে তাতে খুব একটা আশাবাদি হওয়ার কিছু নেই। কারণ এতদিন পরেও শাকিব খান আর অপু বিশ্বাসের যোগাযোগ খুব একটা নেই। এতদিন অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে আসলেও ইদানিং তিনিও শাকিবকে এড়িয়ে চলছেন।

তবে শাকিব খান তার এক ভাইয়ের মাধ্যমে মাঝেমাধ্যেই জয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। সময় পেলে তার সঙ্গে সময়ও কাটাচ্ছেন। বাবা-ছেলের এ বিশেষ মুহূর্তে দুরেই থাকছেন অপু বিশ্বাস। অপু এখন সব ভুলে আবার নিজেকে গুছিয়ে তোলার চেষ্টা করছেন। আর শাকিব খান এখনো ব্যস্ত তার বুবলীকে নিয়েই।

দুজনের দুটি পথ দুই দিকে বেকে যাওয়ায় তাদের আর যোগাযোগ খুব একটা নেই। তবে শাকিব খান সম্প্রতি ঘোষণা দিয়েছেন আগামী বছরই বিয়ে করবেন তিনি। যদিও অপু বিশ্বাস জানিয়েছেন, পুত্র জয়কে নিয়েই বাকিটা জীবন পাড় করে দিতে চান তিনি।