টাইগারদের হারে যখন অনেক সমর্থকদের মনে হরেকরকম প্রশ্ন!। তখন বিশ্ব ক্রিকেটের বিশিষ্টজনরা ব্যস্ত এই দলটির উন্নতির দিকে। জয় যেমন আসছে, তেমনি পরাজয়েও হার মানতে না চাওয়ার যে শক্তি অর্জন করতে শিখে গেছে বাংলাদেশ। গতকাল সেমিফাইনালে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখা গেলো টাইগারদের আত্মবিশ্বাসের প্রকাশ। যখন অস্ট্রেলিয়ার পাহাড়সম ৩৮২ রান তাড়া করতে নেমে ৩৩৩ রান করাইবা কম কিসের। হার তো মাত্র ৪৮ রানের! দু’দলের রান মিলিয়ে এবারের বিশ্বকাপে যে সব চাইতে বেশি রান। বাংলাদেশেরও একদিনের ক্রিকেটে সব চেয়ে বেশি রানের রেকর্ড গড়ল চাপে থেকেই।

টাইগারদের এমন পারফরম্যান্সে তারা ভাসছে প্রশংসার জোয়ারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট বিশেষজ্ঞরা একের পর এক পোস্ট, টুইট করে বাংলাদেশকে সাধুবাদ জানিয়ে যাচ্ছেন। মুশফিক-সাকিবদের বন্দনায় মেতেছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। ব্যতিক্রম নন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফির দলকে প্রশংসায় ভাসিয়ে তিনি টুইটারে লিখেন, দারুণভাবে রান তাড়া করেছে টাইগাররা। আরো কিছুটা করতে হতো তাদের। তবে যা করেছে এজন্য গর্ব করতে পারে তারা। আসলে অস্ট্রেলিয়া একটু বেশি শক্তিশালী ছিল।
