ওয়ালী ফয়সাল: রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। অন্যদিকে আরেক খেলায় স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। চার দলেরই একটাই লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। তবে এ যাত্রা সহজ নয়। কিন্তু তারপরও এখন পর্যন্ত পারফরমেন্সের বিচারে সেমির টিকিট ইংল্যান্ড ও ক্রোশিয়ার হাতে উঠবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ওয়ালী ফয়সাল। আক্রমণ ভাগ, মাঝ মাছ ও রক্ষণ ভাগ সব ক্ষেত্রেই ইংল্যান্ডের সমান বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকেই এগিয়ে রাখবো আমি। এর কারণ তারা এখন পর্যন্ত দারুণ ফুটবল খেলছে। যে বিষয়টা আমার নজরে পড়েছে ইংল্যান্ডে এর আগেও তারকা কম ছিলনা। ডেভিড ব্যাকহাম থেকে শুরু করে ওয়েন রুনি। কেউ কিন্তু দলকে এ পর্যন্ত আনতে পারেনি। কারণ তার তখন ছিল দুই একজন তারকার উপর নির্ভর। এবার কিন্তু ইংল্যান্ড একটি দল হিসেবে খেলছে। তাদের আক্রমণ বলেন, ডিফেন্স বলেন, আর মাঝ মাঠ সব জায়গাতেই সমান।’ অন্যদিকে বিশ্বকাপের অন্যতম সেরা দল আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করা ক্রোয়েশিয়াও এগিয়ে থাকবে। যদিও স্বাগতিক রাশিয়ার বিপক্ষে চাপে থাকবে বলেই মনে করেন ওয়ালী।
ইংল্যান্ডের হয়ে দারুণ খেলছেন হ্যারি কেইন। এ পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবে ইংল্যান্ড দল শুধু হ্যারি কেইনের উপর নির্ভর নয় বলেই জানালেন ওয়ালী। তিনি বলেন, আমি মনে করি না তারা শুধু হ্যারি কেইনের উপর নির্ভর করে খেলছে। তাকে দারুণ ভাবে সঙ্গ দিচ্ছে স্টারলিং, আলি, লিনগার্ডরা।’ অন্যদিকে সুইডেনের সঙ্গে ইংল্যান্ডের মাঠের পর্থক্যটাও বেশ বলে জানালেন বাংলাদেশ জাতীয় দলের এ ফুটবলার। তবে কোয়ার্টার ফাইনালে আসা সুইডেনকে হেলাফেলা করা যাবে না বলেই মনে করেন তিনি। ‘আমি দুই দলের খেলার ধরনে তেমন কোনো পার্থক্য দেখি না। তবে সুইডেন কিন্তু এই পর্যন্ত নিজেদের সেরাটা খেলেই এসেছে। তাদের ছোট করে দেখারও কিছু নেই। তবে ইংল্যান্ড যে ভাবে দল হিসেবে খেলছে সুইডেন সেটি কিন্তু পারেনি। তাই আমার দৃষ্টিতে ইংলিশদের সুযোগ বেশি। আর তারা ডিজার্ভ করে সেমিফাইনাল খেলার। তারা সত্যি এবার ইউরোপের ফুটবলের শক্তির প্রতীক।’
রাশিয়ার চাপে থাকবে ক্রোয়েশিয়া
এবারের বিশ্বকাপে ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া যত দিন যাচ্ছে ততোই দারুণ খেলছে। রাশিয়া স্পেনের সঙ্গে যে ম্যাচ জিতেছে তাতে তাদের মাঠের খেলার চেয়ে ভাগ্যটাই ভালো ছিল। কারণ স্পেন সেরা ফুটবল খেলেও গোল বের করতে পারেনি। রাশিয়া জিতেছে বলে যে তারা স্পেনের চেয়ে ভালো দল তা নয়। তেমনি ক্রোয়েশিয়াও কম নয়। ওরা আার্জেন্টিনাকে হারিয়েছে, আইসল্যান্ড ও নাইজেরিয়াকেও হারিয়েছে। চার ম্যাচের তিনটিতে তারা জয় তুলে নিয়েছে। ওদের শুধু আক্রমণ ভাগই নয়, ডিফেন্সও দারুণ। তবে যেহেতু রাশিয়া স্বাগতিক দল তাই আমি মনে করি ক্রোয়েশিয়া চাপে থাকবে। তবে এমন আসরে যারা চাপ নিতে জানে তারাই জিততে। আমি মনে করি ক্রোয়েশিয়ার সেই ক্ষমতা রযেছে। তারা সেমিফাইনালে গেলে বিশ্বকাপ আরো জমে উঠবে।’-জাতীয় দলের সাবেক ফুটবলার
