ভাওয়াল অ্যাস্টেটের জমিদার বংশের রাজকুমার ছিলেন রমেন্দ্রনারায়ণ রায়। অধিকাংশ সময় শিকার, আনন্দ-ফুর্তি, এবং নারীদের সঙ্গেই কাটাতে ভালবাসতেন তিনি। বেশ কয়েকজন রক্ষিতাও ছিলেন তার।
১৯০৫ সালে সিফিলিস রোগে আক্রান্ত হন রমেন্দ্রনারায়ণ। তারপর চিকিৎসা করার জন্য দার্জিলিংয়ে যেতে হয় তাকে। মে মাসের ৭ তারিখে চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে বলা হয় বিলিয়ারি কলিক বা গলব্লাডারে পাথর।
সেই মাসের ১৮ তারিখে দার্জিলিংয়ে তার শ্রাদ্ধ করা হয়। এতদূর অবধি সবই ঠিক ছিল, তবে সমস্যাটি শুরু হয় ১৯২০-২১ সালে। ঢাকার বাকল্যান্ড বাঁধের কাছে সর্বাঙ্গে ছাই মাখা এক সন্ন্যাসীর আগমন ঘটে। দাবি করা হয় তিনিই রমেন্দ্রনারায়ণ রায়। এমনকি তার ফিরে আসার পর ভাওয়াল এস্টেটের সম্পত্তির অধিকার চেয়ে আদালতে মামলাও করেন।
বলছি ‘এক যে ছিল রাজা’ ছবির বাস্তব ঘটনা। অর্থাৎ এই ভাওয়াল রাজার জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই মুভিটি। যেখানে দেখা যায়, রাজার মৃত্যুর কিছুদিন পড়েই আবার তিনি সন্ন্যাসী হয়েই ফিরে আসেন। এবং তার নিজের সম্পত্তির জন্য মামলাও করেন।
এরইমধ্যে টুইটারে ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে ‘এক যে ছিল রাজা’র টিজার৷ ভাওয়াল সন্ন্যাসীর সম্বন্ধে সকলের জানা থাকলেও অজানা রয়ে গিয়েছে আদালতের মামলার ব্যাপারটি।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত, জয়া এহসান, রাজনন্দিনী, অপর্ণা সেন, অঞ্জন দত্ত।
