বিশ্বকাপের উত্তেজনা শেষ। কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ক্লাব ফুটবলের পুরোপুরি ব্যস্ততা। আসন্ন মৌসুমে এক নতুন নেইমারকে দেখতে পাবে ফুটবল প্রেমীরা! এমনটা জানিয়েছেন ব্রাজিলের এই সুপারস্টার। বিশ্বকাপে নেইমার ২ গোল করলেও তা ছাপিয়ে আলোচনায় ছিল তার অতি ভণিতা। দল ব্রাজিলও রাশিয়ায় প্রত্যাশা মতো ভালো করতে পারেনি। বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।
২৬ বছর বয়ষী এই ফরোয়ার্ড বিশ্বকাপে ফাউল নাটক করে সবচেয়ে বেশি সময় অপচয় করে রেকর্ড গড়েছেন। তিক্ততার রেকর্ড পিছনে ফেলে নতুন মৌসুম নতুন ভাবেই শুরু করতে চাচ্ছে নেইমার।
নেইমার বলেন,‘আপনি মনে করতে পারেন আমি অতি বেশি নাটক করেছি। কিন্তু এটা সত্য আমি বেশ ভুগেছি।মাঠের বাইরে আমাকে কত কষ্ট করতে হয়েছে আপনাদের হয়তো সে সমন্ধে কোন ধারণাই নাই।’
‘যখন আমি সাংবাদিকদের সাথে কথা না বলে চলে যাব, তখনই আমি বিজয়ী হব না, কারণ আমি এখনও তোমাকে হতাশ করতে শিখেছি না।’
আসন্ন মৌসুম নিয়ে নেইমার বলেন,‘পুরোপুরি ফিট হতে আমি যথেষ্ট সময় পেয়েছি। এখন আমি আমার মাঝে নতুন আমিকে দেখতে পেয়েছি। সুতরাং, আমি এখন এসেছি তোমাদের মন জয় করতে।’
‘আমি পড়ে যাওয়ার কারণ আমি জানি। কিন্তু যখন আমি জেগে উঠবো গোটা দেশ আমার সাথে জেগে উঠবে।’
