একি করলেন সাকিব আল হাসান

সাকিব-রিয়াদ জুটি। এক অনবদ্য জুটি । এ দুজনের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ২৫৯ রান দাড় করিয়েছে বাংলাদেশ। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান করে অপরাজিত থেকে গেছেন।

২৫৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। সাকিব আল হাসান ৮০ রান করে আউট হন। মাহমুদুল্লাহ রিয়াদ ৪৭ রান করে অপরাজিত রয়েছেন।মাঠে নেমেছেন লিটন দাস।

সাকিব আল হাসান সেঞ্চুরির কাছে গিয়ে ও চার মারতে গিয়ে রোশের বলে ক্যাচ তুলে দেন ।সাকিবের উইকেটটি ওয়েস্ট ইন্ডিজের কাছে অনেক মুল্যবান ছিল বটে কিন্তু সাকিবের একটি সেঞ্চুরি বাংলাদেশের আজকের খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত ।

মাহমুদুল্লাহ এখন মাঠে আছেন ৪৭ রান নিয়ে । দেখা যাক কি হয় ।