বাংলাদেশে এবার ঘরোয়া ক্রিকেটের আবারও একটি জমজমাট টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ঢাকা জেলার সমস্ত ক্রিকেটারদের নিয়েই শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট টির নাম রাখা হয়েছে ‘ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফি’।’ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফি’ র এই টুর্নামেন্টে ঘরোয়া ক্রিকেটার দের সাথে আইকন ক্রিকেটার হিসেবে দেখা যাবে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।
এর আগে বিপিএল ফিক্সিং কান্ডে নাম জড়িয়েছিল মহম্মদ আশরাফুলের।তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন তিনি।সম্প্রতি নির্বাসন কাটিয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে আশরাফুল কে,যদিও তার নামের প্রতি সুবিচার করার মতো খেলা তিনি দেখাতে ব্যার্থ হয়েছেন।
বঙ্গবন্ধু টি-২০ কাপে ফ্রাঞ্চাইজি দল মিনিস্টার গ্রুপ রাজশাহীর স্কোয়াডে ছিলেন আশরাফুল।টুর্নামেন্টের শুরুর দিকে আশরাফুলকে একাদশ এ জায়গা দেওয়া হয়েছিল,কিন্তু পর পর বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে তিনি ব্যর্থ হন । এর ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে আর একাদশে জায়গা দেয়নি ওই ফ্রাঞ্চাইজি দল।
বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজের নাম অনুযায়ী খেলা দেখাতে না পারলেও পরবর্তীতে ময়মনসিংহে অনুষ্ঠিত মাগুরা প্রিমিয়ার লিগেও খেলেছেন মহম্মদ আশরাফুল।১০০ বলের এই টুর্নামেন্টে নিজের নামের প্রতি কিছুটা সুবিচার করে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন তিনি।যদিও এসব কিছু ছাপিয়ে আবারও নতুন এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আগামী ১০ ই মে থেকে শুরু হতে চলেছে’ ঢাকা চ্যাম্পিয়নস ট্রফি’।ঢাকা জেলার অন্তর্গত এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে চারটি দল।এই দল গুলির মধ্যেই একটি দলের আইকন ক্রিকেটার হিসাবে চয়ন করা হয়েছে মহম্মদ আশরাফুল কে।সুচি অনুযায়ী এই টুর্নামেন্টের সব কটি ম্যাচ ই খেলা হবে ইউল্যাব মাঠ এবং বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্স এ।
প্রধানত এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান উদ্যোগ নিয়েছেন আরাফাত সানি, ইলিয়াস সানি, মার্শাল আইয়ুব এবং শামসুর রহমান রা। বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটারদের উৎসাহ ও উদ্যাগেই মুলত আয়োজন করা হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্ট। সম্প্রতি দেশের বেশ কয়েকটি জেলা তে এই একই ধরনের কিছু ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন হতে দেখা গেছে। একই ভাবে ঢাকা জেলার ক্রিকেটারদের নিয়ে এবার আয়োজিত হতে চলেছে চারদলীয় এই ক্রিকেট টুর্নামেন্টটি।
