একসাথে বড় তিনটি দু:সংবাদ পেলেন সাকিব

সেই এশিয়া কাপের মাঝখানে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় মাসখানেক সময়। ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছেন তিনি। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আবারো নেতৃত্ব কাধে তুলে নিয়ে দলেও ফিরেছেন। খারাপ সময় কাটিয়ে ভালো সময়ে ফিরলেও সুসংবাদের পাশাপাশি দু:সংবাদও পাচ্ছেন সাকিব।

এশিয়া কাপ শেষেই ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের মুকুট হারিয়েছিলেন সাকিব। সেরা অলরাউন্ডার থেকে সাকিবকে র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বর অবস্থানে পাঠিয়ে দেন আফগানিস্তানের দুই তারকা মোহাম্মদ নবি ও রশিদ খান দুজনে মিলে।

অলরাউন্ডারের পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিংয়ে বোলিং ও ব্যাটিং উভয় ক্ষেত্রেই বেশ অধ:পতন হয়েছে সাকিবের। প্রতি ক্ষেত্রেই প্রায় ৩-৪ ধাপ করে নিচে নেমে এসেছেন তিনি।

ওয়ানডের পর এবার টেস্টেও বড় দু:সংবাদ পেলেন সাকিব। সবশেষ জিম্বাবুয়ে সিরিজ খেলতে না পারা সাকিব আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়েছেন চার ধাপ। বর্তমানে অবস্থান করছেন ২৪ নম্বরে। বোলিং র‍্যাংকিংয়েও তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে চলে গিয়েছেন সাকিব। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেও খুইয়েছেন ৬টি রেটিং পয়েন্ট। সাকিবের বর্তমান অলরাউন্ডার রেটিং ৪০৩, দুইয়ে থাকা রবিন্দ্র জাদেজার ঝুলিতে রয়েছে ৪০০ পয়েন্ট।