একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচে বিধ্বস্ত শ্রীলঙ্কা পরের দুই ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে সিংহলিজরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু‘দল। টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব জেপি ডুমিনির কাঁধে।

পিচ কন্ডিশন
প্রেমাদাসা বরাবরই স্পোটিং উইকেট হয়। এখানে দেখেশুনে খেললে যেমন ২১৪ রান টপকানো যায় আবার ৮০ রানে অলআউটের নজির রয়েছে। তবে আজকের উইকেট কিছুটা স্লো এবং স্পিন সহায়ক হতে পারে।প্রথম ইনিংসে এই মাঠের গড় রান ১৫৮।

পজিশন

কুশাল মেন্ডিস ও নিরশান ডিকওয়ালাকে দেখা যাবে ওপেনারে। তবে দলটির মূল ফোকাস থাকবে থিসার পেরেরা ও অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউসের দিকে। বোলিংয়ে অকিলা ধনঞ্জয়া ও সান্দাকন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

সম্ভাব সেরা পারফর্মার
অকিলা ধনঞ্জয়া-শ্রীলঙ্কা
ডি কক- দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ-
নিরশান ডিকওয়ালা, কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), থিসারা পেরেরা, দাসুন শানাক, আকিল ধনঞ্জয়া, সান্দাকান, কসুন রাজিথা, লাহিরু কুমার।