একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম টেস্টে টাইগার একাদশ

আগামী বৃহস্পতিবার ২২ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ।

মূল লড়াইয়ের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে দুইদিনের (১৮ ও ১৯ নভেম্বর) প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে।

এরই মধ্যে সাকিব আল হাসানকে অধিনায়ক করে প্রথম টেস্টেরর জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রথমে ১৩ সদস্যের দল ঘোষণা করা হলেও পরবর্তীতে সাদমান ইসলামের অর্ন্তভুক্তিতে ১৪ সদস্যের দলে পরিণিত হয়েছে।

সাকিব-সৌম্যদের দলে ফেরায় প্রথম টেস্টে টাইগার একাদশে ঢাকা টেস্টের একাদশ থেকে বেশ কিছু পরির্বতন দেখা যেতে পারে। ওপেনিংয়ে ইমরুলের সাথে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

আর দলে সাকিব ফেরায় ২ জন স্পিনার ও ২ জন পেস বোলার নিয়েই একাদশ তৈরি করা হবে। সেক্ষেত্রে সাকিবের সাথে স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ও মিরাজ। অন্যদিকে পেস বোলার হিসেবে থাকবেন মোস্তাফিজ ও খালেদ আহমেদ।

সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর সাথে থাকবেন মুমিনুল, মিঠুন ও আরিফুল। ৭ জন ব্যাটসম্যান ও ৪ জন বোলার নিয়ে গঠন হবে টাইগারদের প্রথম টেস্টের একাদশ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ