একদিন বাদেই শুরু হচ্ছে কোপা আমেরিকা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচী

আসন্ন কোপা আমেরিকার এবারের আসর বসতে যাচ্ছে ব্রাজিলে। স্বাগতিক ব্রাজিল ও বলিভিয়ার ম্যাচ দিয়ে পর্দা নামবে শতবর্ষী টুর্নামেন্টটির এবারকার আসর।

লাতিন আমেরকিার ১০ দেশ ছাড়াও অতিথি দেশ হিসেবে অংশ নিচ্ছে কাতার ও জাপান।

এদিকে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে পয়েন্ট বা গোল ব্যবধানে এগিয়ে থাকা দুটি দলও যাবে শেষ আটে।

গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা এবং পেরু। গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার। গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।

কোপা আমেরিকার সময় সূচি:

শনি, জুন ১৫ ৬:৩০ ভোর ব্রাজিল-বলিভিয়া, রবি, জুন ১৬ ১:০০ রাত ভেনেজুয়েলা-পেরু, রবি, জুন ১৬ ৪:০০ ভোর আর্জেন্টিনা-কলম্বিয়া, সোম, জুন ১৭ ১:০০ রাত প্যারাগুয়ে-কাতার, সোম, জুন ১৭ ৪:০০ ভোর উরুগুয়ে-ইকুয়েডর, মঙ্গল, জুন ১৮ ৫:০০ ভোর জাপান-চিলি, বুধ, জুন ১৯ ৩:৩০ রাত বলিভিয়া-পেরু

বুধ, জুন ১৯ ৬:৩০ ভোর ব্রাজিল-ভেনেজুয়েলা, বৃহ., জুন ২০ ৩:৩০ রাত কলম্বিয়া-কাতার, বৃহ, জুন ২০ ৬:৩০ ভোর আর্জেন্টিনা-প্যারাগুয়ে, শুক্র, জুন ২১ ৫:০০ ভোর উরুগুয়ে-জাপান

শনি, জুন ২২ ৫:০০ ভোর ইকুয়েডর-চিলি, রবি, জুন ২৩ ১:০০ রাত বলিভিয়া-ভেনেজুয়েলা, রবি, জুন ২৩ ১:০০ রাত পেরু-ব্রাজিল, সোম, জুন ২৪ ১:০০ রাত কাতার-আর্জেন্টিনা

সোম, জুন ২৪ ১:০০ রাত কলম্বিয়া-প্যারাগুয়ে, মঙ্গল, জুন ২৫ ৫:০০ ভোর চিলি-উরুগুয়ে, মঙ্গল, জুন ২৫ ৫:০০ ভোর ইকুয়েডর-জাপান, শুক্র, জুন ২৮ ৬:৩০ ভোর কোয়ার্টার ফাইনাল ১

শনি, জুন ২৯ ১:০০ রাত কোয়ার্টার ফাইনাল ২, শনি, জুন ২৯ ৫:০০ ভোর কোয়ার্টার ফাইনাল ৩, রবি, জুন ৩০ ১:০০ রাত কোয়ার্টার ফাইনাল ৪, বুধ, জুলাই ৩ ৬:৩০ ভোর সেমিফাইনাল ১

বৃহ., জুলাই ৪ ৬:৩০ ভোর সেমিফাইনাল ২, রবি, জুলাই ৭ ১:০০ রাত তৃতীয় স্থান নির্ধারণী, সোম, জুলাই ৮ ২:০০ রাত ফাইনাল

এদিকে রাত ১২টার পরের ম্যাচগুলোতে তারিখ ও বার পরের দিন ধরা হয়েছে। ১৬ জুনের ম্যাচটি আসলে বাংলাদেশ সময় ১৫ জুন দিবাগত রাত ১টায়।