একদিন পরেই সব কিছু শেষ, আর কিছুই করা যাবে না : নান্নু

এবারের বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পরেই। সেই বিশ্বকাপকে সামনে রেখেই আইসিসি সব দলের স্কোয়াড পরিবর্তনের দিনক্ষণ দিয়ে দিয়েছে। সব দলেই ২৩ তারিখের পরে আর স্কোয়াড পরিবর্তন করতে পারবে না।

সেই হিসেবে সব দলের সামনেই যে আর সুযোগ আছে একদিনের। তবে এবার এই ব্যাপারে মুখ খুললেন নান্নু। জানিয়েও দিলেন স্কোয়াডের ব্যাপারে। এই ব্যাপারে নান্নু বলেন ,’ আপাতত সুযোগ নেই। আমাকে বলা হয়েছিলো ২-১ জনের পরিবর্তনের কথা। কিন্তু পরে সেই ব্যাপারে আর কথা বলা হয়নি।”

বিশ্বকাপে ১৫ জন স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর সঙ্গে ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসানকে যোগ করে আয়ারল্যান্ড সফরে ১৭ জনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর পর যোগ হন তাসকিন রহমান ও ফরহাদ রেজা।

ত্রিদেশীয় সিরিজে ঘুরে ফিরে বিশ্বকাপে স্কোয়াডে থাকাদের একাদশে রাখা হয়। স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহীকে নিয়ে সমালোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত তারা নিজেদের সেরাটা উপহার দিতে সক্ষম হন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৫ উইকেট তুলে নেন রাহী। অন্যদিকে ফাইনালে ২৭ বলে ৫২ রানের ইনিংস উপহার দেন মোসাদ্দেক। এতে শেষ পর্যন্ত ফাইনাল জিতে নেয় টাইগাররা।

বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড়ই বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছুটি কাটাতে দেশে এসেছিলেন। অন্যদিকে তামিম ইকবাল পরিবারকে সময় দিতে আরব সংযুক্ত আমিরাতে উড়ে আসেন। দুজনই বিশ্বকাপ ক্যাম্পে দ্রুত যোগ দেবেন। এছাড়া বাকিরাও দেশে েফিরে এসেছেন।

সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা রাব্বি, নাঈম, তাসকিন ও ফরহাদরা স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন। তাদের সঙ্গে যোগ হয়েছে ইমরুল কায়েস ও তাইজুল ইসলামের নামও। এছাড়াও স্ট্যান্ড বাইয়ে থাকা বাকি ৬ জন এলিট ক্যাম্পেই প্র্যাকটিস করছেন। তাদের তালিকায় আছেন ইমরুল তাসকিনরাও।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডমাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।