এক সপ্তাহ আগে পর্যন্ত এমনটা হবে ভাবেনি কেউ। কিন্তু এখন সেই ঘটনাই ঘটল। গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাফে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১০, গোটা দেশজুড়ে আক্রান্ত ৪৩৪। একদিনে আপাতত এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভারতে। ২১ দিনের লকডাউন ঘোষণা করার পর থেকে ভাবা হয়েছিল ভারতের ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পাবে। কিন্তু তথ্য যা বলছে, তাতে আরো আতঙ্কিত হচ্ছে মানুষ। ৮০০ ছাড়িয়ে এখন গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৯০০ হওয়ার দিকে এগোচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক একটি ঘটনা উঠে আসছে। সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা কেরলে, তারপরেই মহারাষ্ট্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংক্রামক ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসতে এখনও ১২-১৮ মাস বাকি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেকটি দেশকে এক হয়ে কাজ করার আর্জি জানিয়েছে। কারণ এই ভাইরাসের জন্য শুধুমাত্র একটি বা দুটি নয়, প্রায় গোটা পৃথিবী আক্রান্ত।
এই অবস্থায় ভারতসহ আরও ৬৪ দেশকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতকে প্রায় ২২ কোটি টাকা দিয়ে সাহায্য করবে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে যে দেশগুলো সবচেয়ে বেশি ভাইরাসের দ্বারা আক্রান্ত তাদের সাহায্য করা হবে।
সেই প্রেক্ষিতে ভারতের অবস্থা অতটা খারাপ না হলেও তাদের সাহায্য করবে ট্রাম্প প্রশাসন।
এদিকে, সারা ভারতে এই মুহূর্তে রাজ্যভিত্তিক রিপোর্ট অনুযায়ী শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। তবে কেন্দ্রের তরফে যে জানানো হয়েছে ভারতে মৃতের সংখ্যা ১৬।
