একটু হাসো

আজ

চ্যানেল:বাংলাভিশন

সময়:সন্ধ্যা ৭টা ৫০ মিনিট

মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটক ‘একটু হাসো’ বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, তিশা প্রমুখ।

তিশার বাবার ব্যবসায় বড় ধরনের লস হয়। তিনি স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। এরপর তিশাদের সংসারে শুরু হয় অর্থনৈতিক টানাপোড়েন। একটা সময় তিশার মা ও বাবা তিশাকে বিয়ে দেওয়ার চিন্তা করেন। তিশা এখনই বিয়ে করতে রাজি হয় না, কিন্তু বাবার কথা ও পরিবারের কথা চিন্তা করে রাজি হয়। তিশার বাবা তার বন্ধুর ছেলে ফারহানের সাথে তিশার বিয়ে ঠিক করেন। এরপর তিশার বাবা-মা তিশাকে ফারহানের সাথে ঘুরতে যেতে বলেন যেন তারা আগে থেকেই একে অপরকে জানতে পারেন।

তিশা ফারহানের সাথে ঘুরতে যায়। ওদের গাড়ির পাশে তাহসান একটি বাইক নিয়ে এসে দাঁড়ায়। তাহসান এদিক-ওদিক তাকাতে এক সময় তিশার দিকে তাকায়। তিশার মন খারাপ দেখে তাহসান ভাবে এত সুন্দর একটা মেয়ে মন খারাপ করে আছে কেন? তাহসান বিভিন্ন অঙ্গভঙ্গি করে তিশাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু তিশা হাসে না। অনেকক্ষণ পর তিশা হাসে। সিগন্যাল ছেড়ে দেয়। ফারহান তিশাকে নিয়ে একটা পার্কে যায়। ফারহান বলে, আমরা যেহেতু বিয়ে করছি, আমাদের মেন্টালি ফিজিক্যালি কিছু ব্যাপার শেয়ার হওয়া দরকার। তিশা বলে, আচ্ছা আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন নাকি অন্যকিছু। ফারহান তিশাকে বোঝায়, এখন তো বিয়ের আগেই সব কাপলরা এগুলো শেয়ার করে।