আজ থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিপিএল। ছোট ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসরের প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখনো ফেভারিট দলের তালিকায় থাকা বরিশালের অধিনায়ক হবেন সাকিব আল হাসান। দলের ব্যাটিং অর্ডারে ক্রিস গেইলের মতো তারকা হয়েও প্রথম ম্যাচে তার সেবা পাচ্ছে না দলটি। ফলে তাদের বিকল্প ভাবতে হচ্ছে।
বরিশালের ব্যাটিং অর্ডারে নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান কিংবা ডোয়াইন ব্রাভোদেরকেই নিতে হবে দায়িত্ব। বোলিং বিভাগেও বেশ শক্তিশালী রয়েছে দলটি। ব্রাভো ও সাকিবের সাথে রয়েছেন জ্যাক লিনটট, আলজেরি জোসেফ ও মেহেদি হাসান রানাদের।
অন্যদিকে তারুণ্যনির্ভর দল গঠন করা চট্টগ্রাম কাগজে-কলমে কিছুটা পিছিয়ে রয়েছে বরিশাল থেকে। দলটিতে দেশী বড় কোনো তারকা ক্রিকেটার নেই বললেই। চলে। মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে থাকা চট্টগ্রামের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই সামাল দিতে দেখা যাবে তরুণ ক্রিকেটারদের।
ব্যাটিং বিভাগে দলটির ভরসা হতে পারেন কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব ও শামিম পাটোয়ারির মত ব্যাটসম্যানরা। এছাড়া বোলিং বিভাগে মেহেদি হাসান মিরাজের সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম কিংবা পেসার শরিফুল ইসলামরা।
চট্টগ্রাম চেলেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (২১ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে।
এক নজরে দেখে নেয়া যাক সম্ভাব্য সেরা একাদশ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: কেনার লুইস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শামিম পাটোয়ারি, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
