‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’য় তিন তারকা

একজোড়া কাপল যারা পরিবারের অমতে বিয়ে করে। তারপর পুরো গল্পই স্বর্ণ নিয়ে। কারণ নাটকের প্রধান চরিত্রই হচ্ছে ‘সোনার গহনা’। নির্মাতা জাহিদুল ইসলাম জাহিদ জানান, ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ প্রচার হবে আগামী ঈদুল আযহায় দীপ্ত টেলিভিশনের পর্দায়।

পারিবারিক সেন্টিমেন্টে নির্মিত হয়েছে নাটকটি। সোনা নিয়ে চারপাশে ঘটে যাচ্ছে নানান ঘটনা। কোনোটা চাঞ্চল্যকর, আবার কোনোটা মজার।

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিত তিন তারকা। তারা হলেন জাহিদ হাসান, ঈশানা খান, সাজু খাদেম। আরও আছেন মিলি বাশার। গতকাল (শনিবার) নাটকটি শুটিং শেষ হয়েছে।

‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ নাটক নিয়ে ঈশানা বলেন, ‘কমেডি, প্রেম, পারিবারিক সেন্টিমেন্ট সবই আছে নাটকে। কাজ করে মনে হয়েছে, এটি হবে দর্শকদের জন্য খুবই উপভোগ্য একটি নাটক।

তিনি আরো বলেন, ‘‘যে কাজটা করে আমি কমফোর্ট ফিল করি, সেটা প্রচারের পর দর্শকদের থেকে ভালো সাড়া পাই। ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ কাজটি করে তেমন ভালো লেগেছে।’’ এর আগে অনেকবার জুটি বেঁধে প্রশংসিত সব নাটকে কাজ করেছিলেন জাহিদ হাসান এবং ঈশানা।