একটি কারণেই মাশরাফিদের ফোন দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে টাইগারদের সামনে উকি দিচ্ছে নিজেদের প্রমাণ করার। আর ফাইনাল ম্যাচের আগেই মাশরাফিদের ফোন দিলেন প্রধানমন্ত্রী।

মুশফিক, তামিম, রিয়াদদের শিরোপা জেতার জোর প্রত্যয় এবার। তবে মাশরাফি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। “মাননীয় প্রধানমন্ত্রী কখনোই ট্রফি জয়ের কথা বলেন না। তিনি দলকে শুভকামনা জানিয়েছেন।

বলেছেন, ‘টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই।’ অনেক সময়ই আমাদেরকে ফোন করে উনি শুভেচ্ছা জানান। বরাবরই এরকমই বলেন। কখনোই বলেন না যে এবার চ্যাম্পিয়ন হতেই হবে।”

বাংলাদেশ দলের কাপ্তান আরও বলেন, “আমি যেখানেই যাই, এমনকি আমার পরিবারেও, ট্রফি জয়ের কথা বলেন সবাই। কিন্তু বাংলাদেশে মনে হয় প্রধানমন্ত্রীই একজন, কখনোই এই কথা বলেননি। গত এশিয়া কাপের ফাইনালের আগের দিনও বলেছিলেন, ‘শোনো, মানুষজন সবাই তো এত বোঝে না, আমিও খেলা তত বুঝি না। তবে ফাইনালে যে উঠেছো এটাই বড়।’