দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশ যখন নিরাপত্তা নিয়ে স্ব-স্ব ঘরে দরজা লক করে বসে আছেন। তেমনি ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সকল নাগরিক তাদের নিরাপত্তা নিয়ে ঘরের ভিতরে অবস্থান করছেন।
এ অবস্থায় নিম্ন আয়ের কোন নাগরিক যদি অভাবে থাকেন, না খেয়ে থাকে যদি সংবাদ পাই তাহলে, আমি নিজে গিয়ে তার বাড়িতে খাবার পৌঁছে দিবো বললেন, ত্রিশাল পৌর সভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ)।
২৮ মার্চ ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন। করোনা প্রতিরোধে ত্রিশালের মেয়র শুরু থেকেই সচেতন। হাজার হাজার মানুষকে বিনা মূল্যে মাস্ক বিতরণ, পৌর শহরে বিভিন্ন মোড়ে মোড়ে হাত ধুয়ার জন্য সাবান ও পানির ড্রাম বসিয়েছেন, প্রতি মসজিদে সাবান দিয়েছেন হাত ধুয়ার জন্য।
পৌরসভার গাড়ীতে করে পৌরশহরের রাস্তা গুলোতে ভাইরাস প্রতিরোধে ঔষধ ছিটিয়েছেন, পৌরসভায় কর্মরত লোক দিয়ে মশা ও ভাইরাস প্রতিরোধে সারা এলাকায় ঔষধ ছিটিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস ও যে কোন পরিস্থিতিতে মোকাবেলার জন্য পৌরসভায় ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।
প্রতি ওয়ার্ডও করে দিয়েছেন কমিটি। করোনা সচেতনতায় ত্রিশালের মেয়র ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে বার বার মতবিনিময় করে সরকারের সিদ্ধান্তকে অনুস্বরণ করার পরামর্শ দিয়েছেন মেয়র। ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ ঘরে বসে নেই, জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন সমাজের প্রতিটি শ্রেণী-পেশার মানুষের খোজ খবর রাখছেন।
