বিশ্বকাপে এ পর্যন্ত তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৮ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ দল।
বিশ্বকাপের শুরুটা আশাজাগানিয়া ভাবে করলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি টাইগাররা।
বুধবার কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের ব্যবধানে হারের পর শনিবার সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের ব্যবধানে হেরেছে মাশরাফি-সাকিবরা।
১১ জুন আগামী মঙ্গলবার নিজেদের ৪র্থ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচসহ বিশ্বকাপে আর মোট ৬টি ম্যাচ বাকি আছে টাইগারদের।
এই বাকি ৬ ম্যাচে জয়ের বিকল্প হিসেবে কিছুই দেখছেন না টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি বলেন, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাকি ৬ ম্যাচই খুব গুরুপূর্ন আমাদের জন্য। প্রত্যেকটা ম্যাচই এখন বাঁচা-মরার লড়াইয়ের মতো।
আমি মনে করি দলগত পারফরম্যান্সটা এখনো ফুটে উঠেনি। আজও সাকিব একাই লড়েছে। দলের বাকি সকলদের উদ্দেশ্য বলবো আগামী এই ৬ ম্যাচে প্রত্যেকেই যার যার স্থান থেকে দলের জন্য এগিয়ে আসবে। খুবই গুরুত্বপূর্ন কিছু ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য।
