শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে বুধবার ম্যাচটি শুরু হবার কথা বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।কিন্তু বৃষ্টির কারণে কিছুক্ষন দেরি হল।
এই সিরিজের টেস্ট ও ওয়ানডে সিরিজে দলে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে দলে আছেন সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন সৌম্য সরকার।ওপেনিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারি নি দুই জন । ০ রানে ফিরেন ২ জন ।
এছাড়া একাদশে ফিরেছেন ইনজুরি থেকে ফেরা মোস্তাফিজুর রহমান। তিনি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন।
অন্যদিকে সাব্বির রহমানের জায়গায় একাদশে আরিফুল হক খেলছেন। ব্যাটিংয়ে তিনি আজ ১৮ বলে ১৫ রান করে আউট হন ।
টস ফলাফলঃটসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে তামিম-সৌম্যের ০ রানে বিদায় বিপদে পরে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত লিটন, মাহমুদুল্লাহ, সাকিবের মোটামুটি ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৩/৯ (২০ ওভার)। তামিম ১ম বলে ০ রান করে আউট হন , তারপর সাথে সাথে আউট হন সৌম্য ০ রানে।২৪ রান করে আউট হন লিটণ।৬ মারতে গিয়ে ১৯ রানে ফিরেন সাকিব। মুশফিক ১৫ রানে ক্যাচ আউট হন।আরিফুল ১৫ রানে ফিরেন, মাহমুদুল্লাহ ৩৫ রান করে আউট হন, মিরাজ ১১ , অপু ৭ করে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজকে জয় পেতে হলে ১৪৪ রান করতে হত। বৃষ্টির কারণে খেলা কমিয়ে ১১ ওভারে আনা হয়েছে । জয় পেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে ১১ ওভারে ৯১ রান করতে হবে ।ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৯৩/৩ (৯.১ ওভার), লুইস এবং ফ্লেচারকে আউট করলেন মুস্তাফিজ। স্যামুইয়েলসকে আউট করলেন রুবেল ।ফলে ৭ উইকেটে বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য):
এভিন লিউইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিমো পল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বাদরি, কেজরিক উইলিয়ামস।
