এই মাত্র পাওয়া: ১ম টি টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

টেস্টে শোচনীয় পরাজয়ের পর ওয়ানডেতে সিরিজ জয়ের পর ১ আগষ্ট টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়ে টি-টোয়েন্টি নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।

বাংলাদেশ সময় ভোর সারে ছয়টায় সেন্ট কিটসে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সাকিবের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা।

তবে মাশরাফি অনুপস্থিতে ভাবাচ্ছে টাইগারদের।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক),আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।