শপথ গ্রহণের পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। এরপর তারা যান সাভার জাতীয় স্মৃতিসৌধে।
নতুন সরকার মন্ত্রিসভা গঠন থেকেই চমক দেখিয়ে যাচ্ছে। এতদিনের চিরায়ত ঐতিহ্য ভেঙে এবারই প্রথম মন্ত্রিপরিষদের সদস্যরা একসঙ্গে বাসযোগে কোথাও গেলেন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করলেন। আসনের সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে বসতেও দেখা যায়।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।
