এই ছোট্ট অভিনেতা এখন দেখতে যেমন

‘ফানাহ’-র সেই ছোট্ট রেহানকে মনে আছে? কাজল আর আমির খানের ছেলের ভূমিকায় অভিনয় করেছিল। সেটা ২০০৬ সাল। সেই ছোট্ট রেহান এখন দেখতে কেমন, কী করছেন? এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

রেহানের আসল নাম আলি হাজি। এক সময়ে সবচেয়ে জনপ্রিয় শিশু অভিনেতা ছিল তিনিই। এখন অবশ্য তাকে দেখে চেনার উপায় নেই। এই বয়সেই প্রায় সমস্ত সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন আলি।

আমির খানের সঙ্গে ‘ফানাহ’, সালমান খানের সঙ্গে ‘পার্টনার’ এবং সাইফ আলি খানের সঙ্গে ‘তা রা রম পম’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

সব মিলিয়ে ২০০-র বেশি বিজ্ঞাপন এবং অনেক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন আলি।

মুম্বাইয়ে তার বাড়ি। বাবা হলেন মুর্তাজা হাজি। অভিনয় জগতে ছেলেকে প্রতিষ্ঠিত করতে তারও অবদান কম নয়। অভিনয় নিয়ে ছেলেকে অনুপ্রেরণা জোগান তিনিই।

তবে সবচেয়ে অবাক করা, এত অল্প বয়সে তার নিজের একটি প্রোডাকশন হাউস রয়েছে। এমনকি টিভি সিরিয়ালের জন্য গল্প এবং স্ক্রিপ্টও লেখেন।

আলি কিন্তু এখন আর সেই রেহানের মতো মিষ্টি নেই। বয়সের সঙ্গে বরং অনেক বেশি হ্যান্ডসম আর বুদ্ধিদীপ্ত হয়ে উঠেছেন।