বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা দুই ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল এবং অলরাউন্ডার সাকিব আল হাসান। এই দুই ক্রিকেটারকে ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ দলকে চিন্তাই করা যায় না। বাংলাদেশ দলের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার একজন ব্যাট হাতে অবদান রেখে চলেছেন আরেকজন ব্যাট এবং বল দুই বিভাগেই রাখছেন অবদান।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১ হাজারেরও বেশি রান সংগ্রহ করেছে। অন্যদিকে তার বন্ধু সাকিব আল হাসান ও কম না। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিও ১০ হাজারেরও বেশি রান সম্পন্ন করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে মিলে এই দুইজন মোট ২২ হাজারের বেশী রান করেছেন। যেখানে এই দুইজনের মোট সেঞ্চুরি সংখ্যা ৩১ টি এবং হাফ সেঞ্চুরি সংখ্যা ১৪০ টি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত তামিম ইকবাল মোট ৩৫৬ ইনিংসে ১১৭৪১ রান সংগ্রহ করেছেন। ১৯ টি শতকসহ ৭২ টি অর্ধশতক আছে তার।
অন্যদিকে সাকিব আল হাসান ৩৪২ ইনিংসে ১০৩৫৩ রান সংগ্রহ করেছেন। ১২টি শতকসহ ৬৮টি অর্ধশতক আছে সাকিব আল হাসানের। এই দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার একসাথে করলে দেখা যাবে ৬৯৮ ইনিংস ২২০৯৪ রান সংগ্রহ করেছেন এই দুইজন। সেইসাথে ৩১ শতকসহ ১৪০ টি অর্ধশত করেছেন এই দুই ব্যাটসম্যান। এছাড়াও বল হাতে সাকিব আল হাসান তিন ফরম্যাটে ৫১০ টি উইকেট লাভ করেছেন।
