এইমাত্র শেষ হলো ঢাকার ইনিংস দেখেনিন কত রানের টার্গেট দিলো সিলেটকে

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস এবং সিলেট সিক্সার্স। এই ম্যাচে্র শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার দলপতি সাকিব আল হাসান।

ব্যর্থ জাজাইঃ

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুরটা ভালো হয়নি ঢাকার। তারা দলীয় ৪ রানে ওপেনার হযরতুল্লাহ জাজাইয়ের উইকেট হারিয়েছে। তিনি ৪ রান করে সোহেল তানভীরের শিকার হয়েছেন।

নারিন-রনির জুটিঃ

দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে ঢাকার রান বাড়াতে থাকেন নারিন ও রনি। এই দুজনের ব্যাটে মাত্র ৫.৫ ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয় ঢাকার। এই দুজনে যোগ করেন ৬৭ রানের জুটি গড়েন।

সাজঘরে নারিনঃ

নারিন ২১ বলে ২৫ রান করে অলক কাপালীর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন আফিফ হোসেনের হাতে।

রনির অর্ধশতকঃ

রনি তালুকদার দেখে শুনে খেলে মাত্র ৩১ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন। তিনি মাত্র ৩৪ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে আফিফ হোসেনের বলে নিকোলাস পুরানের হাতে সীমানার কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

ক্যামিওর পর আউট সাকিবঃ

সাকিব মাত্র ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন আল-আমিন হোসেনের বলে। টপ এজ হয়ে তিনি ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে।

এক ওভারে তাসকিনের ৩ উইকেটঃ

এক ওভারে তাসকিন আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও শুভাগত হোমকে সাজঘরে ফিরিয়েছেন।

ঢাকা ডায়নামাইটস একাদশ-

হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, নুরুল হাসান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভগত হোম, রুবেল হোসেন, আলিস ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশঃ-

লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলক কাপালী, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

ঢাকা ডায়নামাইটসঃ ১৭৩/৭ (২০ ওভার)

সোহান ১৮*, নাঈম ২৪*

টার্গেটঃ ১৭৪ সূত্র: স্পোটসনিউজ 24